জয়ের দেখা পেলো শ্রীলংকা

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

জয়ের দেখা পেলো শ্রীলংকা

Manual5 Ad Code

srilonka

 

Manual1 Ad Code

সুরমামেইল. স্পোর্টস ডেস্ক : টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টানা দুই ওয়ানডেও হার। আর এ ম্যাচ হারলে  ওয়ানডে সিরিজও হেরে যাবে শ্রীলংকা। এমন সমীকরণকে সামনে রেখে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেলো সফরকারী শ্রীলংকা। নেলসনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ম্যাথিউস বাহিনী।

Manual8 Ad Code

টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতের ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৭৬ রান জমা করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান আসে কিউই এই অধিনায়কের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশান এবং দানুশকা গুনাথিলাকার ব্যাটের উপর ভর করে উড়ন্ত সূচনা পায় শ্রীলংকা। ৪৫ বলে সাত চার আর চার ছক্কায় ৬৫ রান করে সাজঘরে ফেরেন গুনাথিলাকা। এরপর লাহিরু থিরিমান্নের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন দিলশান। তবে সেঞ্চুরির দিকে এগোতে থাকা দিলশানকে সেঞ্চুরি বঞ্চিত করেন রস টেলর। ৯১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

Manual5 Ad Code

তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান থিরিমান্নে এবং দিনেশ চান্দিমাল। থিরিমান্নে ৮৭ আর চান্দিমাল ২৭ রান নিয়ে অপরাজিত থাকেন। এ জয়েও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলো সফরকারী শ্রীলংকা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code