কাল আদালতে যাচ্ছেনা খালেদা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

কাল আদালতে যাচ্ছেনা খালেদা

Manual4 Ad Code

111
সুরমা মেইল নিউজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে যাবেন না খালেদা জিয়া। সানাউল্লাহ মিয়া বলেন, মামলায় খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশীদসহ ৩২ জনকে জেরা সম্পন্ন হয়েছে। মামলায় আসামিপক্ষের সর্বশেষ দুই সাক্ষী জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম জনের পক্ষে তাদের আইনজীবীরা দুদকের উপপরিচালক হারুনুর রশীদকে কাল জেরা করবেন। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা দায়ের করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন। পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার। এ দুই মামলায় বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code