একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

Manual8 Ad Code

8072
সুরমা মেইল নিউজ : একশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। মাতৃভাষা রক্ষা করতে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সব সাহসী সন্তান সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা লাখো শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়েসী মানুষ। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদী ঢেকে যায় ফুলে ফুলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনারের চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code