সিলেট জেলা জজকোর্ট: প্রযুক্তিনির্ভর আদালতে যাত্রা শুরু

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

সিলেট জেলা জজকোর্ট: প্রযুক্তিনির্ভর আদালতে যাত্রা শুরু

Manual3 Ad Code

10711

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান সিলেট জেলা জজকোর্ট প্রাঙ্গনে সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে। পুরোপুরি প্রযুক্তিনির্ভর আদালত আজ থেকে যাত্রা শুরু হচ্ছে সিলেটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহা (এসকে সিনহা)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি ইমান আলী, তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual2 Ad Code

এর আগে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদিতে সিলেট এসে পৌঁছেন এই মন্ত্রী বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা।

Manual6 Ad Code

সুপ্রিম কোর্টের সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) অর্থায়নে জুডিসিয়াল স্ট্রেনথেনিং প্রজেক্টের (জাস্ট) আওতায় বিচার বিভাগে এই ডিজিটালাইজেশন কার্যক্রম সিলেটের ৪৬টি আদালতের মধ্যে ২০টিতে চালু হচ্ছে এ পদ্ধতি। যেখানে প্রতিটি আদালতে খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়াও সাক্ষ্যগ্রহণের সময় যদি ভুল কিছু লিপিবদ্ধ হয় তাহলে সাক্ষী বা তার আইনজীবীর তাৎক্ষণিক আবেদনের পরিপ্রেক্ষিতে তা সংশোধনের সুযোগ থাকছে। ফলে কোনো তথ্য বাদ যাওয়া কিংবা ভুল লেখার আশংকা থাকবে না। ডিজিটাল পদ্ধতি আরো গতিশীল হবে যদি সিলেটের কোর্ট এলাকায় ওয়াইফাই চালু করা হয়। তাহলে আইনজিবীরাসহ এর উপকারিতা ভোগ করবেন কোর্টে আগতরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code