নগরীতে সোনালী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ছিনতাই

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

নগরীতে সোনালী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ছিনতাই

Manual7 Ad Code

download

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মীরের ময়দানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা খালেদ আহমদ চৌধুরী আহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। তিনি সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখার কর্মকর্তা।

Manual3 Ad Code

জানা যায়, ওই কর্মকর্তা বুধবার ভোরে ট্রেন যোগে ঢাকা থেকে সিলেট আসেন। সিলেট রেল স্টেশনে থেকে রিকশা যোগে সুবিদ বাজারের লন্ডনী রোডস্থ নিজ বাসায় ফেরার সময় মীরের ময়দানে এলাকায় তিনজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে তার রিক্সার গতিরোধ করে। ছিনতাইকারীরা খালেদকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে নগদ টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। স্থানীয়রা খালেদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code