সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বিতাড়িত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। আনবার প্রদেশের রামাদি শহর আইএসের দখল থেকে মুক্ত করার পর এ অঙ্গীকার করেন তিনি। খবর বিবিসির।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএসের দখল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। এটি হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।
আবাদি বলেন, ২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে। এর আগে সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া রসুল বলেন, আইএসের বিরুদ্ধে মহাকাব্যিক বিজয় অর্জন করেছে সেনাবাহিনী। আনবার প্রদেশের বিভিন্ন সরকারি ভবনে ইরাকের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে।
এদিকে, রামাদি পুনরুদ্ধারে ইরাককে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, এবার আইএস ব্যাপক মার খেয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি