সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের (ডেগ) অর্থ শনিবার (২৪ অক্টোবর) সকালে গণনা শুরু হয়েছে। এ সময় মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লেখা একটি চিঠি পাওয়া গেছে।
চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি তার বাংলাদেশে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে। চিঠিতে তারিখ লেখা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬, যেটি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার জন্মদিন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়। এ সময় ডেগে চিঠিটি পাওয়া যায়।
।আরও পড়ুন
চিঠিতে ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি