সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধের দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেটের এমসি কলেজ ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
রাকিব বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও, বাংলাদেশ ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে।
প্রায় ২১ বছর পর এমসি কলেজে ছাত্রদলের সম্মেলন হচ্ছে। কলেজ ক্যাম্পাসে সম্মেলনটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম রাকিব।
কলেজ ছাত্রদল সূত্র জানায়, সম্মেলন শেষে কাউন্সিলে ৬৩৯ জন কাউন্সিলরের ভোটে নতুন কমিটি হবে। সরাসরি ভোটে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি