‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে বদলি করা হয়েছে। তাঁকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

 

রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম প্রজ্ঞাপনটিতে সই করেন। এর আগে হাসপাতাল থেকে ছাড়পত্র পান আরিফুর রহমান শান্ত।

 

গত শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে ‘AC Land Jamalganj’ নামের একটি ফেসবুক পেজে দুটি পোস্ট প্রকাশিত হয়। এর একটিতে নিজের মৃত্যুর জন্য জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করার কথা লেখা ছিল। অন্য পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। কিছুক্ষণ পর পোস্ট দুটি মুছে ফেলা হয়।

Manual5 Ad Code



পোস্ট দুটি প্রকাশের পর ইউএনওর ফেসবুক পেজ থেকে জানানো হয়, এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরে ইউএনও জানান, প্রথমে তিনি শান্তের অসুস্থতার বিষয়ে জানতেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, শান্তের স্ত্রী পোস্ট দুটি মুছে দিয়েছেন।

 

ইউএনও শিল্পী রাণী মোদকের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে শান্ত তাঁর স্ত্রীকে নিয়ে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। কেক কাটার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। ইউএনওর অভিযোগ, এ সময় শান্ত আনসার সদস্যদের গায়ে হাত তোলেন এবং শিশুদেরও মারধর করেন।

 

শান্তের পরিবারের সদস্যদের কাছ থেকে ইউএনও জানতে পারেন, তাঁকে নিয়মিত ওষুধ সেবন করতে হয়। তবে প্রয়োজনীয় ওষুধ জামালগঞ্জে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি পুলিশ ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে শান্তের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ইউএনওর ফোন পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। শান্তের স্ত্রীর পরামর্শে তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় ইনজেকশন দেওয়ার কথা ওঠে। তবে প্রয়োজনীয় ইনজেকশন জামালগঞ্জে পাওয়া যায়নি। পরে রাত ১টার পর তাঁকে সিলেটে পাঠানো হয়।

 

Manual7 Ad Code

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর রোববার পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন আরিফুর রহমান শান্ত।

Manual5 Ad Code

 

তাঁর ভাষ্য, কয়েক দিন আগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা দেখার পর থেকে শান্ত মানসিকভাবে আঘাত পেয়ে থাকতে পারেন। তাঁর সাথে কারও বিরোধের তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code