সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর দাসপাড়া থেকে ট্রাক ভর্তি ২৯৭ বস্তা ভারতীয় চিনির চোরাচালান আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়াস্থ মামার দোকানের সামন থেকে চোরাচালানটি আটক করা হয়।
সোমবার রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সোমবার সকাল পৌণে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কে দাসপাড়াস্থ মামার দোকানের সামনে ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৯২৬৫) থামালে এর চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশী করে ২৯৭ বস্তা ভারতীয় চিনি পেয়ে জব্দ করা হয়। আটকৃত চিনির বাজার মূল্য ১৭ লক্ষ ৪৬ হাজার ৩৬০ টাকা।
এ বিষয়ে এজাহার দায়ের করলে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৫, তারিখ ১৬/১২/২০২৪ খ্রিঃ রুজু করা হয়েছে।
এরআগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌণে ২টার শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামন থেকে কাভার ভ্যানে ৩শ’ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এসময় চোরাচালানে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি