ওজনে মিষ্টি কম দেওয়ায় নবীগঞ্জে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ওজনে মিষ্টি কম দেওয়ায় নবীগঞ্জে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজন কম দেওয়া নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

শনিবার (১৮ অক্টোবর) রাত ৭টায় উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

 

Manual7 Ad Code

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। তখন মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে সাদমান এ ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

শনিবার রাতে বিষয়টি নিয়ে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual4 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে।

 

(সুরমামেইল/এমএএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code