ওসমানী হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

ওসমানী হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

Manual5 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

 

Manual5 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code