কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করে দিয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করে দিয়েছে হাইকোর্ট

Manual1 Ad Code

Kader Siddique

সুরমা মেইল নিউজ : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী মনোনয়ন বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি আশফাকুল কামাল ও বিচারপতি জাফর আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

ভাইয়ের আসনে উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দাখিল করলে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপী আখ্যা দিয়ে মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। কমিশনের সে আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সিদ্দিকী। সেই রিটের কয়েক দফা শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করা ছিলো।

প্রসঙ্গত, হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ‘রোষে’ পড়েন সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী। খোয়াতে হয় মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ। প্রথমে পদত্যাগ করতে না চাইলেও গেল বছর ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক গেল বছর ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Manual6 Ad Code

এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে ওই বছরই ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

Manual2 Ad Code

১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code