কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে বিল্পব ও সংহতি দিবস পালন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে বিল্পব ও সংহতি দিবস পালন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হেসেনের সঞ্চালনায় জাতীয় বিল্পব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মাসুক, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে ক্ষমতা দখল করে নেয়। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর খালেদ মোশারফের নগ্ন হস্তক্ষেপ মেনে নিতে পারেনি। এদেশের সিপাহী-জনতা ৬ নভেম্বর মধ্যরাতে ঐক্যবদ্ধ এক বিল্পব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়-বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে সবাই এক সাথে কাজ করার আহবান জানান।

 

আলোচনা সভা শেষে জাতীয় বিল্পব ও সংহতি দিবসের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code