সিলেট ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে কোয়ারীতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ২টায় থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বারকি নৌকা দিয়ে পাথর পরিবহনের দায়ে পাথর বোঝাই ১০টি নৌকা বিকল করা হয়।
কোয়ারীতে ট্রাস্কফোর্সের অভিযানের টের পেয়ে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের বারকি নৌকাগুলো রেখে শ্রমিকরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান সরকারী নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন ও পরিবহণ নিষেধ রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ কোয়ারী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন ও পরিবহণ বন্ধে কাজ করে যাচ্ছে। কেউ নিষেধধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন বা পরিবহণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাস্কফোর্সের অভিযানকালে নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি