কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৫

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৫

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় এক শিশুর মলত্যাগ নিয়ে আপন চাচাত ভাইয়ের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিন মজুর। গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী সহ আরও ৫ সন্তান।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল রাঙ্গারাই গ্রামে ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয়রা জানান- স্থানীয় হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর পুত্র নুরুল ইসলাম সনা’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ গংদের মধ্যে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশু পুত্র বাবুল আহমদের সীমানায় (পায়খানা) মলত্যাগ করে। এ নিয়ে বাবুল আহমদ ও তার ছেলে মুমিন আহমদসহ তাদের পরিবারের নারী-পুরুষ মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসত ঘরে ঢুকে হামলা চালায়।

 

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগমসহ পরিবারে থাকা ৫ সন্তানকে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

 

Manual1 Ad Code

পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Manual1 Ad Code

 

স্থানী ইউপি সদস্য তাজ উদ্দিন জানান, নুরুল ইসলাম সনা একজন নিরীহ হত দরিদ্র দিন মজুর। সে স্থানীয় চতুল বাজারে দিন মজুরের কাজ করে থাকে। নিহতের ৯ ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে। নুরুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

 

ঘটনার খবর পেয়ে রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়েছেন এবং নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেইন জানিয়েছেন।

 

(সুরমামেইল/এমআর)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code