কানাইঘাট পৌর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

কানাইঘাট পৌর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন, কাওছার আহমদ বাঙ্গালী, শ্রমবিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ভরসা, পৌর বিএনপির সিনিয়র সদস্য জাকারিয়া আহমদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী আলতা হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদ আহমদ, আবু সিদ্দেক, মোঃ শাহাজাহান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, হাজী গিয়াস উদ্দিন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, বিএনপি নেতা সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, পৌর কৃষকদলের আহবায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলম, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুয়াজ্জম হোসেইন আল-আমীন, সদস্য সচিব রাসেল চৌধুরী, সিলেট এমসি কলেজের সহ-সভাপতি রুবেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম, সদস্যসচিব সুহেল আহমদ, পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডালিম আহমদ, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন বড়লোক, সহ-সাংগঠনিক সেলিম আহমদ, পৌর মুক্তিযুদ্ধাদলের সহ-সভাপতি শাহাব উদ্দিন, পৌর মুক্তিযুদ্ধা দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদল নেতা জুলাই যুদ্ধা মানিক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেব আহমদ, যুবদল নেতা ইসতেহাক মালিক নাঈম, ফরহাদ সিদ্দিকী, আরাফাত রহমান খোকো সংসদের সভাপতি কয়েস আহমদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

কয়েক শতাধিক নেতাকর্মীদের উৎসবমূখর উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রতিষ্টা করার লক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্টা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র ১৯ দফা প্রবর্তনের মধ্যদিয়ে দেশবাসীর সমর্থন নিয়ে বিএনপি বারবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের স্বৈরশাসনের অবসানের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। বিএনপি সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড দেশবাসীর কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code