বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে কানাইঘাটে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে কানাইঘাটে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটৈর কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকাল ৪টায় কানাইঘাট উপজেলা বিএনপির উদ্যেগে এ শোভাযাত্রা বের করা হয়। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌরশহরের ইউনিক কমিউনিটি সেন্টার মাঠে জড়ো হতে থাকেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

পরে সেখান থেকে হাজারো নেতাকর্মী বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন। উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় কানাইঘাট বাজার ত্রিমুহনী পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজুর পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কলামিষ্ট প্রফেসর এম ফরিদ উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা।

Manual7 Ad Code

 

এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। বিএনপি প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদন্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগ ও পরে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্বপান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার। বক্তারা আরো বলেন দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

 

(সুরমামেইল/এমআর)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code