সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদের নিথর দেহ ও ফাইল ছবি।
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তবর্তী ১৩৩৪নং মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ৩’শ গজ ভিতরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শাকিল আহমদ দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের পুত্র।
স্থানীয়রা জানান, শাকিল আহমদসহ আরও দুইজন রোববার দুপুরে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়তে যায়। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের উপর গুলি করলে শাকিল আহমদ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় শাকিল আহমদকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছেন। তবে তার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারে কিছু বলেননি।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবকের সংবাদ তিনি দনা বিজিবি ক্যাম্প থেকে জানতে পেরেছেন। তার লাশ কোথায় রয়েছে খোঁজ নিচ্ছে পুলিশ।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি