শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৯ লাখ টাকা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৯ লাখ টাকা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে (ডেগচি) এক মাস চারদিন পর নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণ, রুপাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গণনা শেষে মোট টাকার পরিমাণ ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো.মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এর আগে সকাল ১০টার দিকে মাজারের তিনটি ডেগচি ও পাঁচটি দানবাক্সের সিলগালা খোলার পর চতুর্থ বারের মতো প্রকাশ্যে গণনা কার্যক্রম শুরু হয়। দিনভর চলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কাজ।

 

সিসিক প্রশাসক জানান, দানবাক্স ও ডেগচি থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়া স্বর্ণ পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি।

Manual2 Ad Code

 

মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পাউন্ড (ইংল্যান্ড): ৫ পাউন্ড, ​ভারতীয় রুপি: ৩,৯৯৪ রুপি, ​থাইল্যান্ডের মুদ্রা: ৫ বাথ, ​সৌদি রিয়াল: ৯৯ রিয়াল ২৫ পয়সা, ​মালয়েশিয়ান রিঙ্গিত: ২৯ রিঙ্গিত, ​আমেরিকান ডলার: ৮ ডলার ২ সেন্ট, ​ওমান মুদ্রা; ৪০৩ বায়সা, ​আরব আমিরাত দিরহাম: ৫৭ দিরহাম ২৫ সেন, ​ইরাকি দিনার: ১ দিনার, ​কাতার রিয়াল: ২১ রিয়াল ৫০ পয়সা, ​ইউরো: ৩০ ইউরো ১০ সেন্ট,​বাহরাইন মুদ্রা: ০.০২৫ পয়সা, ​পাপুয়া নিউ গিনি মুদ্রা: ৫০ কিনা, ​চীন: ১৫ ইউয়ান,​ ইন্দোনেশিয়া: ৫০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া।

Manual3 Ad Code

 

এসময় নজরানা হিসেবে বেশকিছু গরু, ছাগল পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বা যারা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে সিলেটে বসবাসরত এবং বহির্বিশ্বে যারা আছেন, শাহজালাল (রহঃ) অনুরক্ত এবং যারা এই মাজার সম্পর্কে খবর রাখেন, তাদের উদ্দেশ্যে আমরা এই নগদ অর্থের বিবরণ তুলে ধরলাম।

 

তিনি আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে কমিটি, সেই কমিটির আর্থিক ব্যবস্থাপনার একটি চূড়ান্ত রিপোর্ট আমরা তৈরি করেছি। খুব তাড়াতাড়ি বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে ডেকে নিয়ে সে রিপোর্ট উপস্থাপন করবেন।

 

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন প্রথমবার ও ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। দ্বিতীয় দফার ১১জুলাই ও তৃতীয় দফায় ১৫ আগস্ট মাজারের ডেগচি ও দানবাক্স খুলে গণনা করা হয়।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code