সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক ৩

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক ৩

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) এবং হৃদয় পাল (২০)।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি চলছিল। এসময় ওসমানীনগর থানা পুলিশের টহলটিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করে।

 

Manual5 Ad Code

পরে আটক ব্যক্তিদের নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code