গোলাপগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

গোলাপগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মো. রণি হোসেন (২৯) নামে এক যুবদল কর্মী।

শনিবার (৯ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ত্রিভুজ প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Manual2 Ad Code

নিহত মো. রণি হোসেন উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্যা বলেন, শনিবার রাত দেড়টার দিকে শেখ মো. রণি হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তারই বন্ধু, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে শেখ রাজু আহমদ। ঘটনার পর রণিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ হত্যার সঙ্গে জড়িত রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- এক যুবতীকে কেন্দ্র করে প্রেমঘটিত জের ধরেই রাজু তার বন্ধুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া খুনের ঘটনায় যার সূত্রপাত, সেই তরুণীকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এআরকে)

Manual8 Ad Code


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code