ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব: সিলেটে দিনভর বৃষ্টিপাত, ভোগান্তি

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব: সিলেটে দিনভর বৃষ্টিপাত, ভোগান্তি

Manual3 Ad Code

image_248768.rain-সুরমা মেইল নিউজ : সিলেটেও ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার (২০ মে) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার (২১ মে) সকালে হালকা থাকলেও দুপুর থেকে তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘূর্ণিঝড় রোয়ানু সিলেটে বড় ধরনের কোনো আঘাত হানতে পারবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি জানান- ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলে আঘাতের পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এ জন্য শনিবার বিকেল থেকে রাতে বেশি বৃষ্টিপাত হবে।

Manual6 Ad Code

ঝড়ে সিলেটে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা প্রশাসন। প্রবল বর্ষণে ভূমিধসে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এজন্য টিলার পাদদেশের লোকজনকে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন- ঘূর্ণিঝড়ের প্রভাবে সাধারণত ভারীবর্ষণ হলে পাহাড়-টিলা ধসের সম্ভাবনা থাকে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকার লোকজনকে সতর্ক অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code