সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ভাইরাল হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালসহ চারজন এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

 

Manual3 Ad Code

বিউটি রাণী পাল ছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

 

গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

 

Manual3 Ad Code

প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিউটি রাণী পাল তার ফেসবুকে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে কয়েক সেকেন্ডের একটি রিলস ভিডিও পোস্ট করেন। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে পোস্ট হওয়ার পর শিক্ষকের পক্ষে-বিপক্ষে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code