সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বেতার কেন্দ্রের কর্মীরা কমপ্লেক্সের ভেতরে একটি দেয়ালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কর্মী নন। মরদেহটি কীভাবে বেতার কমপ্লেক্সের ভেতরে এসেছে, তা জানতে পুলিশসহ আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। ফুটেজ পর্যালোচনা করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির।
তিনি বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে একটি দেয়ালের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় মরদেহের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি