চোরাকারবারি ধরতে গিয়ে নিখোঁজ সেই বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

চোরাকারবারি ধরতে গিয়ে নিখোঁজ সেই বিজিবি সদস্যের লাশ উদ্ধার

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে পিয়াইন নদীপথে আসা ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

রোববার (১০ আগস্ট) বিকাল ৫টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় নদী থেকে তার লাশ ডুবুরিরা উদ্ধার করেন।

নিহত বিজিবি সদস্য হলেন- মাসুম বিল্লাহ। তিনি গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শনিবার (৯ আগস্ট) বিকালে মাসুম বিল্লাহসহ দুইজন বিজিবি সদস্য নৌকাযোগে পিয়াইন নদীতে ভারতীয় চোরাচালানের পণ্য ধরতে অভিযানে যান। এসময় চোরাকারবারীদের নৌকার ধাক্কায় দুইটি নৌকাই ডুবে যায়।

Manual7 Ad Code

এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও বিজিবি সদস্য মাসুম বিল্লাহ নদীতে তলিয়ে যান। এরপর থেকে উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি। প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকালে ডুবুরি নুর মিয়া নদীর তলদেশে মাসুম বিল্লাহর সন্ধান পান এবং তার মরদেহ উদ্ধার করেন।

Manual7 Ad Code

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code