জাফলংয়ে চারটি ভারতীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

জাফলংয়ে চারটি ভারতীয় অস্ত্র উদ্ধার

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে চারটি ভারতীয় এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

রোরবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার সীমান্তবর্তী ‘জাফলং চা বাগান’ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় বলে বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান।

Manual6 Ad Code

জাফলংয়ে চারটি ভারতীয় অস্ত্র উদ্ধার

Manual8 Ad Code

বিজিবি জানায়, রাতে গোয়াইনঘাট সীমান্তবর্তী কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়। টহল দল দীর্ঘক্ষণ অবস্থান করার পরও চোরাকারবারীরা ওই এলাকায় পুনরায় না আসায় চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় অবৈধ চারটি এয়ার গান উদ্ধার করা হয়।

 

দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জাফলংয়ে চারটি ভারতীয় অস্ত্র উদ্ধার

Manual6 Ad Code

(সুরমামেইল/জেআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code