জাফলংয়ে চুরি হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফিরিয়ে আনা হয়েছে আগের জায়গায়

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

জাফলংয়ে চুরি হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফিরিয়ে আনা হয়েছে আগের জায়গায়

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।

 

অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ২ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। এসব পাথর পুনরায় জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথভাবে এই অভিযান চালায়।

 

এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

Manual4 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বৃষ্টির মধ্যে পাথর সরিয়ে ফেলেছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিই। প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে, আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাব।

 

চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code