জাফলংয়ে বালু বোঝাই ২০টি নৌকা ধ্বংস, ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

জাফলংয়ে বালু বোঝাই ২০টি নৌকা ধ্বংস, ৩ জনের কারাদণ্ড

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভি’র নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে বালু ও পাথর বোঝাই ৮টি ইঞ্জিনচালিত স্টিলের বড় নৌকা, ২টি  ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Manual6 Ad Code

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

 

অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও আরও জানান, জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে বৃহস্পতিবার ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

Manual7 Ad Code

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code