সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে ছালমা আক্তার (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত ছালমা ওই গ্রামের হোসেন মিয়ার স্ত্রী এবং মৃত সফর আলীর মেয়ে।
সোমবার (১৮ আগস্ট) বিকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
সুত্রে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হোসেন আলীর স্ত্রী ছালমা আক্তার (৩০) সোমবার বিকাল ৪ টার দিকে গোসল করতে গোসলখানায় যায়। অনেক্ষন ধরে ফিরে না আসায় বাড়ীর লোকজন গোসলখানায় গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্ত করার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। আত্মহত্যার কোন কারন জানাযায়নি।
(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি