নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

Manual6 Ad Code

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।


ওসমানীনগর প্রতিনিধি :
বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

 

তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির এ কথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

 

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

 

(সুরমামেইল/এমএন)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code