পদত্যাগের পর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

পদত্যাগের পর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জেন-জি তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পদত্যাগের পর হেলিকপ্টারে কাঠমুন্ডু ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন ৭ মন্ত্রী। তবে তিনি কোথায় যাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

Manual6 Ad Code

গত দুদিনের বিক্ষোভ ২৫ জনের প্রাণহানি এবং কয়েকশ আহতের পর জেন-জি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি দপ্তর জ্বালিয়ে দেয়। এর আগে প্রথম দিন ১৯ জনের প্রাণহানির পর দায়িত্ব নিয়ে সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাগে বাধ্য হন।

Manual2 Ad Code

 

সর্বশেষ খবর অনুযায়ী, নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট বলছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সরাসরি প্রধানমন্ত্রী অলি’কে পদত্যাগের আহ্বান জানান। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে তুলনা করছেন।

 

স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দর নেপালি সেনারা দখল নিয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত বিমান ওঠা-নামা। চরম অরাজক পরিস্থিতি সামাল দিতে শাসনভার নেওয়ার হাতে এগোচ্ছে সেনাবাহিনী। তবে সবচেয়ে বেশি জল্পনা অলির দেশ ছাড়া নিয়ে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code