পর্যটনশিল্প বিকশিত হলে দেশের ভাবমূর্তি উন্নত হবে : আরেফিন সিদ্দিক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

পর্যটনশিল্প বিকশিত হলে দেশের ভাবমূর্তি উন্নত হবে : আরেফিন সিদ্দিক

Manual1 Ad Code

24164-untitled-2সুরমা মেইল ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পর্যটনশিল্প বিকশিত হলে আমরা শুধু অর্থনৈতিকভাবেই লাভবান হব না, দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও উন্নত হবে। তাই পর্যটন শিল্পের বিকাশে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার সকালে ঢাবি’র টিএসসি মিলনায়তনে পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও বাংলাদেশ পর্যটন বোর্ডের যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

আরেফিন সিদ্দিক বলেন, সত্তর দশকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য যে হারে শিক্ষা সফরের আয়োজন করত ২০১৬ সালে এসে তার ব্যাপক পরিবর্তন হয়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ বছরের বিভিন্ন সময় শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফরের আয়োজন করে। এই আয়োজনই প্রমাণ করে আমাদের পর্যটনের বিকাশ ঘটেছে।

তিনি আরো বলেন, পর্যটন বিকাশের জন্য আমাদের পর্যটন মানসিকতা ও চেতনার উন্নয়ন ঘটাতে হবে। একই সাথে আমাদের পরিবারগুলোকে বুঝতে হবে যে পর্যটনের ফলে যে অর্থ ব্যয় হয়, এটি কোনো খারাপ কাজে খরচ হচ্ছে না, এটি অবশ্যই ভালো একটি বিষয়।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code