সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর বিশ্রাম পাওয়ার কথা থাকলেও বিশ্রামে থাকা হচ্ছেনা তিন ক্রিকেটারের। তারা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দুবাই যাচ্ছেন টাইগার দলের তিন সদস্য তামিম-সাকিব-মুশফিক।
পিএসএলে খেলতে তামিম ইকবাল দুবাইয়ের বিমান ধরবেন সোমবারই। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহমান যাচ্ছেন একদিন পর। তারা দুবাই যাবেন মঙ্গলবার। সাকিবের নিয়মিত বিদেশী লিগে খেলার অভিজ্ঞতা আছে, তামিমের জন্যও ব্যাপারটা নতুন নয়। মুশফিকের কোন বিদেশী লিগে খেলতে যাওয়াও প্রথমবার নয়। তবে নতুন মিশন নিয়ে রোমাঞ্চিত তিনজনই।
বাকি টাইগাররা আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্রাম নেবেন। এরপর ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের ঘাটি গাড়তে রওনা দেবেন। এদিকে এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হবে ৪ ফেব্রুয়ারির মধ্যেই। ফারুক আহমেদের নির্বাচক কমিটি অবশ্য বোর্ডে দল জমা দেবেন সোমবারই।
উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি