ফেসবুক কর্মকর্তাদের স্বাথে বৈঠকে বসেছে সরকার

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

ফেসবুক কর্মকর্তাদের স্বাথে বৈঠকে বসেছে সরকার

Manual1 Ad Code

kamal-palak-tarana1

Manual1 Ad Code

 

সুরমা মেইল. প্রযুক্তি ডেস্ক :  সরকারের আহ্বানে সাড়া দিয়ে ঢাকায় এসেছেন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দুই উর্ধ্বতন কর্মকর্তা। আজ  রবিবার সকালে তারা সরকারের তিন মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন ফেসবুকের কর্মকর্তারা।

ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

Manual2 Ad Code

রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়। চিঠি পাঠানোর ষষ্ঠ দিনে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসলো ফেসবুকের কর্মকর্তারা।

এর আগে গতকাল রাতে শনিবার রাতে ঢাকায় এসেছেন ফেসবুকের এই দুই কর্মকর্তা। সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code