ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল এলাকা থেকে এসব পাথর উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

র‌্যাব-৯-এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে র‌্যাব-৯-এর সদস্যরা সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধার করা হয়; যার আনুমানিক পরিমাণ ৩৭ হাজার ঘনফুট।

 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code