মৌলভীবাজারে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

মৌলভীবাজারে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার পৌর শহরের শমশেরনগর রোডে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিং-এর মালিক শাহ ফয়েজুল রহমান রুবেল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌঁড়ে যাই। তখনই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

 

Manual2 Ad Code

হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সিলেটে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

 

নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শহরের অন্যতম পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান ‘সদাইপাতি’র স্বত্বাধিকারী ছিলেন তিনি। ব্যবসায়িক পরিসরে তার সুনাম ছিল।

 

Manual8 Ad Code

রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Manual4 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আমরা তদন্তে নেমেছি। ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code