সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই দাবী করেছেন সময়ের সবচেয়ে আবেদনময়ী এ বলি অভিনেত্রী। প্রতিদিনই প্রযোজকরা চেক নিয়ে ছুটছেন তার বাড়িতে। তাই চাইলেই প্রতিদিন তিনি একটা করে নতুন ছবিতে সই করতে পারেন। কিন্তু টাকা তার কাছে মূখ্য বিষয় নয়। বরং পাক্কা অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য। তাই প্রচুর ছবির অফার থাকা স্বত্বেও কাজ করছেন বেছে বেছে। সাক্ষাতকারে অন্তত এমন তথ্যই জানালেন সানি।
বলিউডে পা রাখার পর থেকেই আলোচনার শীর্ষে সাবেক এ পর্নো তারকা। কিছুদিন আগেই কনডমের বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এ নিয়ে ভালোই ঝড় গেছে তার উপর দিয়ে। সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবারও কনডমের বিজ্ঞাপন নিয়ে হাজির। যেটা বেশ ভাইরালও হয়েছে বলি দুনিয়ায়। এটা নিয়েও জোর সমালোচনা চলছে বলি পাড়ায়। এই সমালোচনা কাটিয়ে আবার নতুন কোন সমালোচনার জন্ম দেন সেটার জন্যই অপেক্ষা। কেননা, তার বলিউড যাত্রাইতো একটা বিরাট সমালোচনা।
Design and developed by ওয়েব হোম বিডি