শ্রমিক বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

শ্রমিক বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা। প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়।

Manual5 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ও ট্রাকে বালু পাথর লোড আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিলো। বেলচা শ্রমিকদের অভিযোগ ট্রাক চালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টা খানেক চলা এই অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন।

 

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

 

Manual6 Ad Code

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual6 Ad Code

 

তিনি জানান, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ, এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code