সিদ্ধান্ত পরিবর্তন, কোম্পানীগঞ্জের নতুন ইউএনও রবিন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

সিদ্ধান্ত পরিবর্তন, কোম্পানীগঞ্জের নতুন ইউএনও রবিন

Manual3 Ad Code

মোহাম্মদ রবিন মিয়া।


নিজস্ব প্রতিবেদক :
এক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট) সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

 

আর ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের পরিবর্তে হবিগঞ্জের চুনারুঘাটে বদলি করা হয়। তবে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলার দায়িত্বেই রাখা হয়।

Manual8 Ad Code



এর আগে সোমবার (১৮ আগস্ট) একই কর্মকর্তা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবং সেখানকার ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়। এর এক দিনের মাথায় এ পরিবর্তন আনা হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code