সিলেটে ছিনতাইচেষ্টার শিকার আরেক নারী, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটে ছিনতাইচেষ্টার শিকার আরেক নারী, ভিডিও ভাইরাল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে কলেজে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থী ছিনতাইচেষ্টার শিকার হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁর মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ভাইরাল

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আটটার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি পালসার মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘিরে ধরে। তারা শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছু সময় ধরে টানাহেঁচড়ার মধ্যেও শিক্ষার্থী মোবাইল শক্ত করে ধরে রাখেন।

 

একপর্যায়ে ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র বটির উল্টো দিক দিয়ে শিক্ষার্থীকে আঘাত করে। তবু তিনি মোবাইল ছাড়েননি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে বসে পড়েন। এ সময় আশপাশের একটি বাসা থেকে লোকজন এগিয়ে আসতে দেখলে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।

 

এদিকে নগরে নিয়মিত পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালানো হলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটেছে। ভুক্তভোগীর সঙ্গে শুক্রবার (৬ মার্চ) সকালে যোগাযোগ করে। রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ নগরের আইপি ক্যামেরার ফুটেজ যাচাই করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এরআগে গত ২৩ ফেব্রুয়ারি নগরের অভিজাত হাউজিং এস্টেট এলাকায়ও এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code