সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯

Manual4 Ad Code

পুলিশের হাতে গ্রেপ্তার ৯ জন। ইনসেটে বিএনপি নেতা নাসিম হোসাইন।


নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নাসিম হোসাইনের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের।

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।



গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও।

Manual8 Ad Code

 

শনিবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মনজুরুল আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃত সকলকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা ও বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে তার কর্মীদের মাধ্যমে প্রায় ৮১ লাখ টাকার বেশি নগদ অর্থ ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাঠানোর জন্য একটি প্রাইভেটকারে প্রেরণ করেন। গাড়িটি দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিনজন ব্যক্তি গাড়িটিকে থামার সংকেত দেয়। গাড়ি ধীর হলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে পাঁচটি ব্যাগে থাকা প্রায় ৫০ লাখ টাকার বেশি অর্থ নিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

 

সিলেট মহানগর পুলিশ আরও জানায়, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে। এছাড়া পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে অভ্যন্তরীণ তথ্য পাচার করে ডাকাতির সুযোগ তৈরি করা হয়েছে।

 

এ ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  ছিনতাই ও পরিকল্পিত অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করেছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code