সিলেটে মোটরসাইকেল কেনা-বেচায় যে নির্দেশনা দিল পুলিশ

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সিলেটে মোটরসাইকেল কেনা-বেচায় যে নির্দেশনা দিল পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

 

Manual5 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

Manual6 Ad Code

এতে বলা হয়, মোটরসাইকেল বা মোটর বাইক বিক্রয়ের ক্ষেত্রে মোটর সাইকেল বা মোটর বাইক বিক্রেতারা অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে মোটর সা্ইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার নিকট হস্তান্তর করবেন।

 

Manual7 Ad Code

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্য করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জারি করা হবে।



প্রসঙ্গত, সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেল যোগে দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর একদিন পর পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হলো।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code