সিলেট পীরের বাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ২

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

সিলেট পীরের বাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ২

Manual5 Ad Code

Untitled-1

 

Manual3 Ad Code

সুরমা মেইল : গতকাল শনিবার (৫ ডিসেম্বর)  সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে আসা পাথরবোঝাইকৃত একটি ট্রাকের চাপায় নিহত ২ (দুই) আহত ২ (দুই) হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত ১০টার দিকে শহরতলী পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরের বাজারের সিএনজি চালক বাবুল হরফে মদন (৩২) ও শাহপরান এলাকার ধনু কান্দির বাসিন্দা শুঁটকি ব্যবসায়ী রফিক মিয়া (৪৫)।

Manual1 Ad Code

আহতরা হলেন- পীরের বাজার শিপন সেলুনের কারিগর লিটন দাশ (২৫) অজ্ঞাত আরেক জন।

এ দিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও পীরের বাজার সি এন জি অটোরিক্সা শ্রমিকরা মিলে রাস্তয় গাছ ফেলে অবরোধ করে রাখে প্রায় ২ঘন্টা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাইকৃত একটি ট্রাক দ্রুত গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি, কেরী ক্যাব, র‍্যাপিড, রিক্সাসহ স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়।

Manual2 Ad Code

এসময় ঘটনাস্থলেই রফিক মিয়া মারা যান এবং আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যান সিএনজি চালক বাবুল ওরফে মদন।

খবর পেয়ে, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশসহ বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস কর্মী পৌঁছে।

Manual3 Ad Code

পরে ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম বিলাল ঘটনাস্থলে এসে জনতা ও শ্রমিকদের শান্ত করে  রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code