সুনামগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সুনামগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শান্তিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। তারা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্তব্যরত ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইলে করে জগন্নাথপুরে যাচ্ছিলেন জুয়েল ও ছব্দর আলী। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নম্বর প্লেটবিহীন প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন এবং গুরুতর আহত হন ছব্দর আলী।

 

Manual7 Ad Code

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ছব্দর আলীকে সিলেটে স্থানান্তর করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এইচএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code