হবিগঞ্জে যুবসংহতি নেতার খন্ডিত লাশ উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

হবিগঞ্জে যুবসংহতি নেতার খন্ডিত লাশ উদ্ধার, আটক ২

Manual7 Ad Code

download
সুরামা মেইল নিউজ : হবিগঞ্জ যুবসংহতি নেতা নিখোঁজের একদিন পর খন্ডিত লাশ পাওয়া গেলো রেল লাইনের উপর। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচা আবুল কালাম ও জাহির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ রফিক মিয়া (৩২) তিনি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি ছিলেন।

Manual5 Ad Code

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারোআউলিয়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে ২৭ ফেব্রুয়ারি দিবাগত শনিবার রাতে বাড়ি থেকে রফিক মিয়া নিখোঁজ হন। পরে রোববার ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, কুড়াল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। মোঃ রফিক মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে।

Manual4 Ad Code

এ ব্যাপারে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার (২৭) অভিযোগ করে বলেন, তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে রেলপথে লাশ ফেলে রাখা হয়েছে। তিনমাস পূর্বে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে চাচা (নিহত রফিক মিয়ার চাচা) কালাম, জাহির, হাসিম গংদের সাথে। এর জের ধরে তারা আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন পিপিএম নিখোঁজ যুবসংহতি নেতা রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code