হবিগঞ্জ-৪: গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

হবিগঞ্জ-৪: গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ ৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

নির্বাচন কমিশনের উপসচিব মো. দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে সতর্কবার্তা দেওয়া হয়।

Manual1 Ad Code



নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি ফেসবুকের  ‘দ্য স্পিচ’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে প্রকাশ্যে ভোট চান। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন কমিশন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

ইসি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

 

নোটিশে তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচনের আগে সময় থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে পুনরায় বিধি ভঙ্গ করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থীতা বাতিলের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

Manual1 Ad Code

এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code