২৪ অক্টোবর থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ: ডিসি সারওয়ার

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

২৪ অক্টোবর থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ: ডিসি সারওয়ার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৪ অক্টোবর থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ ও একজনের টিকিটে আরেকজন ট্রেনে চলাচল করা যাবে না বলে জানিয়েছেন মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

 

Manual8 Ad Code

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

 

এ সময় তিনি বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে একটি অভিযোগ আছে। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ উঠতে পারবে না ট্রেনে। আমরা রেলের কর্মরত সবার সঙ্গে বসেছি। আমরা আশা করছি, এনআইডি সংযোজন করায় টিকিট কালোবাজারি অনেকাংশে কমে যাবে।

 

তিনি আরও বলেন, আমরা আজকে রেলস্টেশনে এসেছি কারণ শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে যার ফলে মানুষ যেতে পারছে না। আমরা চাই কিছু মানুষ হলেও যাতে তারা ট্রেনে যেতে পারে। সেটা নিয়ে কথা হয়েছে এবং ব্যবস্থাও হয়েছে। যাদের ইমার্জেন্সি তাদের মধ্যে ৫৫ জন যাত্রী যেতে পারবে। এই ইমার্জেন্সি ব্যবস্থা শুধু আজকের জন্য করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code