এবার সালুটিকরে মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

এবার সালুটিকরে মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে।

 

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করা হয়েছে।

 

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে যৌথবাহিনী। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। এ সময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির।

Manual8 Ad Code

 

তিনি জানান, রোববার সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।

 

Manual5 Ad Code

এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code