উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে লুট হওয়া প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি)।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে রাখা এসব পাথর উদ্ধার করা হয় বলে জানান বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

 

বিজিবি জানায়, কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে মজুদ করে আসছিল।

Manual3 Ad Code

 

বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অসাধু চক্রের দ্বন্দ্বের কারণে মজুদ করা পাথর পাচার করতে ব্যর্থ হয়েছে তারা।

 

গোপন খবর পেয়ে সকালে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

 

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Manual4 Ad Code

 

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সাদাপাথর ছাড়াও অভিযান চলছে গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাংপানি ও লোভাছড়ায়।

 

(সুরমামেইল/এমকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code